Tuesday, October 25, 2016
Thursday, November 19, 2015
=====হেমন্তের সন্ধ্যায় ======
...........==========..............
কতদিন সাগর দেখিনি / দেখি নি নদী ও /
অনুরাগে ভরা রক্তরাঙ্গা সূর্যোদয় এর শোভা
আর সূর্যাস্তের বিভিন্ন রং আর রাগিণী ।
বৈকালি মেলা , সান্ধ্য খেলা , নদীর বুকে
জাহাজের ভোঁ ফেরীর ঘণ্টা ,
মন উড়ু উড়ু করা বাতাস ,
মুখোপরি অবাধ্য চুলের লুকোচুরি ।
সঙ্গমে ঢেউ এ জলে স্থলে আলিঙ্গনে
বিক্ষিপ্ত নুড়ির ভেতর ঝিনুক
খোজে পাওয়ারআনন্দ ঘন মুহূর্ত ,।
" আমি তোমাকে ভুলিনি তট " ।
সাম্যক সময়ের চাদর আড়াল করা
কুঁয়াসা ঘন রাত ,
মল্লিকার গ্রাণ বয়ে নেয়া বাতাস ।
কোথাও বুকে চিন চিন অনুভুতি ।
সেদিন ও ছিল জোছুনা ……
আর কুয়াশার টুপ টাপ- টুপ টাপ ।
মেপল তলার বেঞ্চ খানা ভিজে জবজবে ।
এক টু স্নো ও বুঝিবা মাখন সাদা
ঝির ঝিরে বৃষ্টির মত ।
আর ক’টা দিন মাত্র ,
বরফে বরফে সাদা ছয়লাপ হয়ে যাবে ।
শাখায় আর পাতা থাকছে না ,
লাল ,হলুধ , কমলা ,
খয়রি ও ছিল আনেক ,
ধীরে ধীরে সব ঝরে পড়ছে ।
গাছের অশ্রু ও ঝরছে ।
শুধু আমরা দেখছি না ,
কিন্তু রাতের আঁধারে ঠিক শুনা যায়
শব্দ তাঁদের বিদায়ী কান্নার ।
আহা , সবুজের করুন কান্না
যেন এক বছরের বিরহের জন্য
বুকে পাথর রেখে বলছে ,
আবার ও আসব তো ।
==============>< ============
Thursday, August 6, 2015
কালো চোখে গভীর ঝিল
========
========
তোমার' কাজল কালো চোখের ঝিলে
ডুব্তে যদি দাও, আমি ডুব্তে রাজি আছি ।
তোমার' হলধে ছাতার গোলাপী রং এ
রাংতে যদি দাও, আমি রাংতে রাজি আছি ।
ইচ্ছে করে ডানায় উড়ে তোমার সাথে যাই
হয়তো বা সেই তোমার সাথে আকাশ ছুঁতে পাই ।
আমার মনের গুচ্ছ কথা জমা থাকে মনে
ইচ্ছে করে সব কিছু ভাগ করব তোমার সনে ।
আধা রাতে স্বপ্ন দেখি আছ আসে পাশে ,
জাগলে পরে নিজের উপর নিজের ছায়া হাসে ।
সকাল বেলায় শিশির ভেজা শিউলি ফুলের রেনু
সে ও বলে তোমার কথা মিস্টি করে জানো ।
হাসলে তোমি ঠিকরে পড়ে হাজার ঝাড় বাতি
বল্লে কথা উড়তে থাকে হাজার প্রজাপতি ।
======
আজ দিন টা মেঘলা |
=====
আজ দিন টা মেঘলা ,
তাই বুঝি মন টা যেন ভাব মেদুর ।
পাটাতনে ইলশেগুড়ির চিক চিক …
জোত্স্না রাতের ঝুমকো হাসি ,
আমার চোখের স্বপ্ন ভেজা আকাশ ,
ঘুম হীন রাতে রা স্বপ্ন দেখা বারন ।
আকাশ জুড়ে চাঁদের বন্যা ,
অলস ঘুমহীন তারার গুপ চুপ ।
স্বাস প্রস্বাস এর প্রক্রিয়া , চলমান পহার্থ ,
সে জীবন আর এ জীবন
চলন্ত পৃথিবী দ্রাঘিমায়র
অক্ষরেখায় পরিক্রমনে বরষান্তে ও
মিলন হীন অমোঘ যাত্রা ।
বৃষ্টির গান , ঝম ঝম রিদম । ঝরছে ।
দিন গুলো সন্ধ্যা মতন , রাতেরা কালো ।
ঝিল্লিরা কাঁদেনা, এক সুরে গান জুড়ে ।
আসলে অ'দের কান্নার শব্দ ও হাসির মত ।।
==
Monday, July 27, 2015
Saturday, July 25, 2015
আজ কের দুপুর টা অদ্ভুত ভাবে থম্কে আছে । পাশের হাইওয়ে র লড়ির গুম গুম শব্দ আর সামনের শামিম গাছের পাতার ফাঁকে দু এক টি চড়ুইএর উস খুশ ডাক , ,কখন ও বা কিচির মিচির । পাশের বাশ বনের ভেতর দিয়ে শার্টাল ট্রেইনের হুইশেল , আর বুকের ভেতর দমনীর বিপ-বিপ , জানিয়ে দিচ্ছে যে জীবিত থাকার প্রমাণ । উদ্দেশ্য বিহীন বাঁচা , লক্ষ্য বিহীন যাত্রা , বেঁচে থাকা টা মুখ্য না গৌণ সে প্রয়োজন নেই । নাম গোত্র হীন সময়ের না লেখা পথলিপি ।।
আজ কের দুপুর টা ==
============
আজ কের দুপুর টা অদ্ভুত ভাবে থম্কে আছে ।
পাশের হাইওয়ে র লড়ির গুম গুম শব্দ আর
সামনের শামিম গাছের পাতার ফাঁকে
দু এক টি চড়ুইএর উস খুশ ডাক ,
,কখন ও বা কিচির মিচির । পাশের
বাশ বনের ভেতর দিয়ে শার্টাল ট্রেইনের হুইশেল ,
আর বুকের ভেতর দমনীর বিপ-বিপ ,
জানিয়ে দিচ্ছে যে জীবিত থাকার প্রমাণ ।
উদ্দেশ্য বিহীন বাঁচা , লক্ষ্য বিহীন যাত্রা ,
বেঁচে থাকা টা মুখ্য না গৌণ সে প্রয়োজন নেই ।
নাম গোত্র হীন সময়ের না লেখা পথলিপি ।।
Sunday, November 8, 2009
সময় যে নেই
সময় যে নেই --
হিসেবের দিনগুলো
শেষ হচ্ছে দ্রুত গতিতে
ফিরে তাকালেই
সম্মুখে পথ হারায় নদীর বাঁকে ৷
অনেকগুলো দিন হারিয়ে গেছে
পথের অশ্বত্থ গাছ , সে
কত যুগের হিসেব রাখছে !
সে তো প্রতিশ্রুতিবদ্ধ নয় --
আজ ও কি তার বুকে ঝড় বয় ?
পাতারা কি আজও শণ,শণ, সুরে
বাতাসের সাথে গুঞ্জন করে ?
শেষ রাতের নির্জন কখনও
বলে দেয় যা --
সময় প্রলেপ দিলেও
মোছে না তা ৷
কুন্ডলির পাকে জড়িয়ে মরছে,
অবিনশ্বর আত্মার সমাধি 'পরে
এক মুঠো বন্য ফুল ---
হিসেবের দিনগুলো
শেষ হচ্ছে দ্রুত গতিতে
ফিরে তাকালেই
সম্মুখে পথ হারায় নদীর বাঁকে ৷
অনেকগুলো দিন হারিয়ে গেছে
পথের অশ্বত্থ গাছ , সে
কত যুগের হিসেব রাখছে !
সে তো প্রতিশ্রুতিবদ্ধ নয় --
আজ ও কি তার বুকে ঝড় বয় ?
পাতারা কি আজও শণ,শণ, সুরে
বাতাসের সাথে গুঞ্জন করে ?
শেষ রাতের নির্জন কখনও
বলে দেয় যা --
সময় প্রলেপ দিলেও
মোছে না তা ৷
কুন্ডলির পাকে জড়িয়ে মরছে,
অবিনশ্বর আত্মার সমাধি 'পরে
এক মুঠো বন্য ফুল ---
Subscribe to:
Posts (Atom)