Thursday, November 19, 2015

=====হেমন্তের সন্ধ্যায় ======  
...........==========.............. 

কতদিন সাগর দেখিনি / দেখি নি নদী ও / 
অনুরাগে  ভরা  রক্তরাঙ্গা সূর্যোদয় এর শোভা 
আর সূর্যাস্তের বিভিন্ন রং  আর  রাগিণী । 

বৈকালি মেলা , সান্ধ্য খেলা , নদীর বুকে 
জাহাজের ভোঁ  ফেরীর ঘণ্টা , 
মন উড়ু উড়ু করা বাতাস , 
মুখোপরি  অবাধ্য চুলের লুকোচুরি । 
সঙ্গমে ঢেউ এ জলে স্থলে আলিঙ্গনে 
বিক্ষিপ্ত নুড়ির ভেতর  ঝিনুক  
খোজে পাওয়ারআনন্দ ঘন মুহূর্ত  ,। 

" আমি তোমাকে ভুলিনি তট " । 

সাম্যক সময়ের চাদর আড়াল করা 
কুঁয়াসা ঘন রাত , 
মল্লিকার  গ্রাণ বয়ে নেয়া বাতাস । 

কোথাও বুকে চিন চিন  অনুভুতি । 
সেদিন ও ছিল জোছুনা …… 

আর কুয়াশার টুপ টাপ- টুপ টাপ । 
মেপল তলার বেঞ্চ খানা ভিজে জবজবে । 
এক টু স্নো ও বুঝিবা মাখন সাদা
ঝির ঝিরে বৃষ্টির  মত । 
আর ক’টা দিন  মাত্র ,
 বরফে  বরফে সাদা ছয়লাপ  হয়ে যাবে । 

শাখায় আর পাতা থাকছে না , 
লাল ,হলুধ , কমলা , 
খয়রি ও ছিল আনেক ,
 ধীরে ধীরে সব ঝরে পড়ছে ।
গাছের অশ্রু ও ঝরছে । 
শুধু আমরা দেখছি না ,

কিন্তু রাতের আঁধারে  ঠিক শুনা যায়
শব্দ তাঁদের  বিদায়ী কান্নার  ।  

আহা ,  সবুজের  করুন  কান্না
যেন এক বছরের বিরহের জন্য  
বুকে পাথর রেখে বলছে ,
 আবার ও আসব তো । 

==============>< ============