=====হেমন্তের সন্ধ্যায় ======
...........==========..............
কতদিন সাগর দেখিনি / দেখি নি নদী ও /
অনুরাগে ভরা রক্তরাঙ্গা সূর্যোদয় এর শোভা
আর সূর্যাস্তের বিভিন্ন রং আর রাগিণী ।
বৈকালি মেলা , সান্ধ্য খেলা , নদীর বুকে
জাহাজের ভোঁ ফেরীর ঘণ্টা ,
মন উড়ু উড়ু করা বাতাস ,
মুখোপরি অবাধ্য চুলের লুকোচুরি ।
সঙ্গমে ঢেউ এ জলে স্থলে আলিঙ্গনে
বিক্ষিপ্ত নুড়ির ভেতর ঝিনুক
খোজে পাওয়ারআনন্দ ঘন মুহূর্ত ,।
" আমি তোমাকে ভুলিনি তট " ।
সাম্যক সময়ের চাদর আড়াল করা
কুঁয়াসা ঘন রাত ,
মল্লিকার গ্রাণ বয়ে নেয়া বাতাস ।
কোথাও বুকে চিন চিন অনুভুতি ।
সেদিন ও ছিল জোছুনা ……
আর কুয়াশার টুপ টাপ- টুপ টাপ ।
মেপল তলার বেঞ্চ খানা ভিজে জবজবে ।
এক টু স্নো ও বুঝিবা মাখন সাদা
ঝির ঝিরে বৃষ্টির মত ।
আর ক’টা দিন মাত্র ,
বরফে বরফে সাদা ছয়লাপ হয়ে যাবে ।
শাখায় আর পাতা থাকছে না ,
লাল ,হলুধ , কমলা ,
খয়রি ও ছিল আনেক ,
ধীরে ধীরে সব ঝরে পড়ছে ।
গাছের অশ্রু ও ঝরছে ।
শুধু আমরা দেখছি না ,
কিন্তু রাতের আঁধারে ঠিক শুনা যায়
শব্দ তাঁদের বিদায়ী কান্নার ।
আহা , সবুজের করুন কান্না
যেন এক বছরের বিরহের জন্য
বুকে পাথর রেখে বলছে ,
আবার ও আসব তো ।
==============>< ============
No comments:
Post a Comment