Sunday, November 8, 2009

সময় যে নেই

সময় যে নেই --
হিসেবের দিনগুলো
শেষ হচ্ছে দ্রুত গতিতে
ফিরে তাকালেই
সম্মুখে পথ হারায় নদীর বাঁকে ৷

অনেকগুলো দিন হারিয়ে গেছে
পথের অশ্বত্থ গাছ , সে
কত যুগের হিসেব রাখছে !

সে তো প্রতিশ্রুতিবদ্ধ নয় --
আজ ও কি তার বুকে ঝড় বয় ?
পাতারা কি আজও শণ,শণ, সুরে
বাতাসের সাথে গুঞ্জন করে ?
শেষ রাতের নির্জন কখনও
বলে দেয় যা --

সময় প্রলেপ দিলেও
মোছে না তা ৷
কুন্ডলির পাকে জড়িয়ে মরছে,
অবিনশ্বর আত্মার সমাধি 'পরে
এক মুঠো বন্য ফুল ---

যদিও দ্বিধায়

বিশালের কাছে তোমায় পেয়েছি,
সেই আমার অবিশ্বাস্য সত্য ৷
ভাবিনি কোন দিন,
কখনো যা --
জানি নির্মম সময় কেড়ে নিয়ে যাবে
এই উণ্মত্ত জীবনের স্বাদ --
তবুও আছড়ে পড়ে ঢেউয়ের মতো
উত্তাল তরঙ্গায়িত প্রেম ধারা --
ভাবছি ----
বিকেলে কেন এল সে
এই পড়ন্ত বেলায় - -
ছিল কোথায় সে , যখন আমি
সকাল সাজাই ?
জানি, সেও যাবে চলে -
ফেলে একাকী
একান্ত একাকীত্বের কোলে
সাকুল্যে ক'দিন পাব !
সে ও যাবে দূরে দূরান্তরে
তাই কি সব এঁকে যাবে স্বপ্ন
যা ভুলতে দ্বিধা নেই,
জানব সে ছিল আমার
অবিশ্বাস্য স্বপ্নের আকর --
যদিও দ্বিধায় ৷

Tuesday, March 10, 2009

________ভোরের পথিক _______

আমি ওকে দেখেছিলাম
কোন এক শুভ্র প্রাতে,
আপন মনে গুন গুনাতে,
একটি বাঁশের বাঁশি হাতে ৷
বলেছিল দু-একটি কথা,
আপনি আপনার সাথে ৷
কখনও বা আনমনে
চেয়েছিল উর্ধ্ব আকাশ পানে,
শ্বেত মেঘের সাথে কানে কানে ৷
ঠোঁট দুটি তার মৃদু কাঁপছে
মিতা পেতেছে কি সে
সেই মেঘের সনে?
ভোরের সোনালী রঙ মিটি মিটি
হাসে চেয়ে তার পানে ৷

Sunday, March 8, 2009

……….পলাশ রাঙা........

পলাশের রঙে ধরা সাজাও
যেথায় আছে রামধনু রঙ
সেথা থেকে লাল নিয়ে যাও ৷
দুরু দুরু বুকে ঠায়ে দাঁড়িয়ে
দু হাত মেলে আকাশ ছাড়িয়ে
শুষ্ক হৃদয় সিক্ত করে
সুখের বুকে ঠাঁই করে নাও ৷
আসছে হোলী বর্ষাতে রঙ
মৌন মুখে থাকবে না ক্ষন
হরেক রকম গুলাল ছড়িয়ে
হাসির বন্যা বইয়ে দাও ৷

Tuesday, March 3, 2009

এ আর এক অন্য বিকেল

===========*===========
এ আর এক অন্য বিকেল
যেথায় গোধূলীর সাজ হয় রঙ্গিন সুরা
আর মুক্ত আলিঙ্গনে,
ঝলমলে আলোর ঝরনা তলে ৷
সেখানে উনুনের ধোঁয়া নেই
শুধু সিগারেটের ধোঁয়া ৷
ঠিকরে পড়া চমকানো গয়না পরে
লাস্য ভঙ্গিমায় আসছে যারা,
ঘোর লাগা মদির আঁখি
আর ঝাড়বাতির তলে
কাঁচের গ্লাসের ঠুংঠাং আর
নেশার ফোয়ারা ৷
ধীর গমনে গোধূলীর রঙ
বদলে যায় রঙ্গিন রাতে ৷
আর
ফুটপাতে পড়ে শিশুরা কাঁদছে
চোখে ঘুম নেই,
দুধ নেই মায়ের বুকেতে
উপবাসি আধ মরা পাশে পড়ে আছে
অজ্ঞান ছেঁড়া তার আঁচল বিছিয়ে
সে আর এক অন্য গোধূলী ৷
============*=========

Tuesday, February 24, 2009

সূর্য্যাস্তের রঙ

এই মুহুর্তে লিখলাম যা
সম্পুর্নই সত্য,
বিকেল বেলার সোণার বরন
দেখি আমি নিত্য ৷
আজ যে একটু আলাদা
উজ্জ্বল হয়ে এল
এত বেশী কাঁচা সোণা
কে যে ঢেলে দিল ৷
মুখ বাড়িয়ে শুধালাম
বিকেল বেলাকে,,
এত বেশী রঙ তোমায়
এনে দিল কে ?
বিকেল বলে জানি নে তো
সবিতা কি বলে,?
প্রশ্ন করি ভাস্কর তুমি
কোথায় যাচ্ছ চলে ?
এত সিঁদুর হলুদ দিয়ে
রাঙ্গিয়ে দিলে ধরা
এত সুন্দর বাসন্তি রঙ
ছেয়ে গেছে সারা ৷
আনন তুলে সূর্য্য ঠাকুর
যেতে যেতে বলে
সিঁদুর নয়কো ধরার গায়ে
স্বর্ণ দিলাম ঢেলে ৷
ধীরে ধীরে সন্ধ্যা আসবে
আমি যাচ্ছি চলে
অদূর প্রান্তে মাঠ পেরিয়ে
সাগর দেবের কোলে ৷

Tuesday, February 10, 2009

বসন্ত

আসিল আবার সেই পাগল বসন্ত,
আবির গুলাল পিচকারি খুশির নেই অন্ত ৷
ডালে ডালে কোকিলের কুহু কুহু রব,
কাশ বন হেলে দুলে মাতোয়ারা সব ৷
বকুল মালতি জুঁই টগর পলাশ,
পলাশে রাঙ্গিয়ে দিল বিস্তীর্ণ আকাশ ৷
আকাশে বাতাসে ওড়ে শিমুলের ফুল,
আম গাছে ভরে আছে আম্র মুকুল ৷
কিছু গাছে ভরে আছে মধুর মাধবী লতা,
হলদে রঙ হয়ে যাচ্ছে সবুজ গাছের পাতা ৷
বিকেলের অবসরে ছোট্ট নদীর তীরে,
ফুর ফুরে বাতাস আর কোকিলের সুরে ৷
কম কম হয়ে যাওয়া ছোট্ট নদীর জল,
ছোট ছোট ঢেউগুলো করে চলে ছল ছল ৷

Friday, February 6, 2009

সন্ধ্যা বেলার রঙ

একদিন আমি বিকেল বেলা
লাল জামাটি পরে,
বসেছিলাম আপন মনে
ঝিলাম নদীর তীরে
লৌহিত্য বরন
হল ধীরে ধীরে,
সর্পিত তটীনির
কম্পিত নীরে
ঝিক মিক রুপালি
শন শন সুরে ,
বাশী বাজায় বাতাসেরা
ঝিলামের তীরে
ধীর পদে তারা গায়ে
নেমে আসে সন্ধ্যা,
সুগন্ধ বয়ে আনে
রজনী গন্ধা
আলোকের গায়ে হল
আন্ধকার মাখা ,
গগণে ঊঠিল চাঁদ
নিয়ে সহস্র তারকা
========*=======

বরষণ

বরষণ, তুমি ধরায় আস যখন
পাখিরা পাখা ঝেড়ে স্নানে হয় মগন ,
তৃন গুল্ম বৃক্স লতা পায় নতুন প্রাণ ,
নদী বীল ডূবা পূকূর কানায় কানায় যখন ,
নতুন জলে মাছেদের উচ্ছল নাচন ।

Tuesday, February 3, 2009

bhawna

আকাশ ভরা তারার মত

আমার মনে জমা কত কথা ।

যখন ভাবি এক্ টা কিচ্ছু করি ;

মনে যে আসেনা কিচু

মাথা কূড়ে মরি।

আতলাণ্টিক

সমুদ্র সৈকতে
সন্ধ্যা রাতে
গিয়েছিলাম একদিন
বেড়াতে বেড়াতে।
অদৃশ্য কেউ দাঁড়িয়ে
যেন আমার সাথে ,
কুড়ীয়ে কূড়ীয়ে দিচ্চে
ঝিনুক তুলে আমার হাতে ।
আধারে কিছুই পাচ্ছিনা
দেখতে '
শুধুই দেখছি মুঠূতে
কিছু একটা চমকাতে ।
কে ছিল সে বুঝিনে তো ঠিক ,
ছিল কি সে ই
আটলাণ্টীক ?
যদি হয় তো সে
খুবই রোমাণ্টিক ।

DUPORIYAR A JANK BOROSKUN

AJI DUPORIYA HOTHATE
KORPORA EJNAK BOROSUN AHIL ,
UDAS MON MUR TIYAI THOI GOL .
BOHU THANDAR MAJOT U TITIBOR MON GOL.
NEWJARCCIET AGHUNOR THANDA
TATE AKOU SNOW FOLL,
JEN GHON KNUWLI CHOBI HOI RO;L .
--
RASTHAYDI MANUH JON KHUJ KARHI JAY
BOROSKUNOR MAJOT TATE UM GHAM NAI
DOWar khon khuli bahiroli golu
dui hat meli tupal bour lolu .
---------
dui hat meli dhoribo bicharilu boroskun ,soroki jay
mukhe chokhue boroskunor chhat
adbhu shihoron .bhal loga .
ene lagil jen moi axomor chutalot aasu ,
axomloi monot pori du tupal ushno sokulu sorichil
boskunor tupalor logot seya boi gol
bukukhon kiba godhur jen lagil .

Wednesday, January 28, 2009

নদের নিমাই

নদের নিমাই গউরা চানঁদ
ছিল শচি মায়ের প্রাণ ।
জন্মেছিল জলজ জলে
শেওলা গূলো ছীল বলে ।
ক্রিশ্নচুড়ার গাছে
কাকাতুয়া টী দুলছে

ভোরবেলাতে

ভোরবেলাতে শিশিরভেজা শিউলি ফুলের কুঁড়ি
শেষ রাতের রাত-পাখীটার
হারিয়ে যায় কি জুড়ী ৷
শুনে তার করুণ বিনুনি
মনটাকে যে ধরে রাখা যায়নি ৷
অনেক দুঃখ আছে কি তার মনে
রাতের অন্ধকারে কেউ কি তা জানে ৷
আমি দরজা খুলে বারান্দায় দাঁড়িয়ে
চোখ মেলে দেখলাম অন্ধকার মাড়িয়ে ৷
কোথাও নেই তার কোন হদিস
বাতাসে ছড়িয়ে আছে সুবাস শিউলির ৷
তাই কি রাত পাখিটার মন হয় উদাস
নেই কি কোন বন্ধু তার আশ-পাশ ৷৷

জানালার বাইরে

জানালার বাইরে তাকিয়ে দেখলাম
শিউলি ফুলের পাপড়ী থেকে
শিশির বিন্দু ঝরছে ৷

প্রভাতের রাঙ্গা রঙ ছড়িয়ে
সারা পৃথিবী ঝকঝক করছে
শিশির বিন্দুতে সূর্য্য কিরণ
একটি হীরার ঝলমল বরন ৷

Monday, January 19, 2009

প্রথম

নদীর পাড়ে হাডসনের ধারে
শিরশিরে ঠান্ডা বরফকণা ঝরে