Tuesday, March 3, 2009

এ আর এক অন্য বিকেল

===========*===========
এ আর এক অন্য বিকেল
যেথায় গোধূলীর সাজ হয় রঙ্গিন সুরা
আর মুক্ত আলিঙ্গনে,
ঝলমলে আলোর ঝরনা তলে ৷
সেখানে উনুনের ধোঁয়া নেই
শুধু সিগারেটের ধোঁয়া ৷
ঠিকরে পড়া চমকানো গয়না পরে
লাস্য ভঙ্গিমায় আসছে যারা,
ঘোর লাগা মদির আঁখি
আর ঝাড়বাতির তলে
কাঁচের গ্লাসের ঠুংঠাং আর
নেশার ফোয়ারা ৷
ধীর গমনে গোধূলীর রঙ
বদলে যায় রঙ্গিন রাতে ৷
আর
ফুটপাতে পড়ে শিশুরা কাঁদছে
চোখে ঘুম নেই,
দুধ নেই মায়ের বুকেতে
উপবাসি আধ মরা পাশে পড়ে আছে
অজ্ঞান ছেঁড়া তার আঁচল বিছিয়ে
সে আর এক অন্য গোধূলী ৷
============*=========

No comments:

Post a Comment