এই মুহুর্তে লিখলাম যা
সম্পুর্নই সত্য,
বিকেল বেলার সোণার বরন
দেখি আমি নিত্য ৷
আজ যে একটু আলাদা
উজ্জ্বল হয়ে এল
এত বেশী কাঁচা সোণা
কে যে ঢেলে দিল ৷
মুখ বাড়িয়ে শুধালাম
বিকেল বেলাকে,,
এত বেশী রঙ তোমায়
এনে দিল কে ?
বিকেল বলে জানি নে তো
সবিতা কি বলে,?
প্রশ্ন করি ভাস্কর তুমি
কোথায় যাচ্ছ চলে ?
এত সিঁদুর হলুদ দিয়ে
রাঙ্গিয়ে দিলে ধরা
এত সুন্দর বাসন্তি রঙ
ছেয়ে গেছে সারা ৷
আনন তুলে সূর্য্য ঠাকুর
যেতে যেতে বলে
সিঁদুর নয়কো ধরার গায়ে
স্বর্ণ দিলাম ঢেলে ৷
ধীরে ধীরে সন্ধ্যা আসবে
আমি যাচ্ছি চলে
অদূর প্রান্তে মাঠ পেরিয়ে
সাগর দেবের কোলে ৷
Tuesday, February 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment