একদিন আমি বিকেল বেলা
লাল জামাটি পরে,
বসেছিলাম আপন মনে
ঝিলাম নদীর তীরে।
লৌহিত্য বরন
হল ধীরে ধীরে,
সর্পিত তটীনির
কম্পিত নীরে।
ঝিক মিক রুপালি
শন শন সুরে ,
বাশী বাজায় বাতাসেরা
ঝিলামের তীরে।
ধীর পদে তারা গায়ে
নেমে আসে সন্ধ্যা,
সুগন্ধ বয়ে আনে
রজনী গন্ধা।
আলোকের গায়ে হল
আন্ধকার মাখা ,
গগণে ঊঠিল চাঁদ
নিয়ে সহস্র তারকা।
========*=======
Friday, February 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment