Tuesday, March 10, 2009

________ভোরের পথিক _______

আমি ওকে দেখেছিলাম
কোন এক শুভ্র প্রাতে,
আপন মনে গুন গুনাতে,
একটি বাঁশের বাঁশি হাতে ৷
বলেছিল দু-একটি কথা,
আপনি আপনার সাথে ৷
কখনও বা আনমনে
চেয়েছিল উর্ধ্ব আকাশ পানে,
শ্বেত মেঘের সাথে কানে কানে ৷
ঠোঁট দুটি তার মৃদু কাঁপছে
মিতা পেতেছে কি সে
সেই মেঘের সনে?
ভোরের সোনালী রঙ মিটি মিটি
হাসে চেয়ে তার পানে ৷

1 comment:

  1. আমার মনে হয় এই কাবিতাটি আরো অনেক ভালো হতে পারত। ছন্দের কথা মাথায় রেখে আরেকবার লিখুব না?

    ReplyDelete