সময় যে নেই --
হিসেবের দিনগুলো
শেষ হচ্ছে দ্রুত গতিতে
ফিরে তাকালেই
সম্মুখে পথ হারায় নদীর বাঁকে ৷
অনেকগুলো দিন হারিয়ে গেছে
পথের অশ্বত্থ গাছ , সে
কত যুগের হিসেব রাখছে !
সে তো প্রতিশ্রুতিবদ্ধ নয় --
আজ ও কি তার বুকে ঝড় বয় ?
পাতারা কি আজও শণ,শণ, সুরে
বাতাসের সাথে গুঞ্জন করে ?
শেষ রাতের নির্জন কখনও
বলে দেয় যা --
সময় প্রলেপ দিলেও
মোছে না তা ৷
কুন্ডলির পাকে জড়িয়ে মরছে,
অবিনশ্বর আত্মার সমাধি 'পরে
এক মুঠো বন্য ফুল ---
Sunday, November 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteঅনেকদিন লেখেন না কি? এই লেখাটা ভাল লাগলো। কিন্তু অনেক দিন আগের লেখা যে! আর কই?
ReplyDeletevalo laglo
ReplyDelete