Sunday, November 8, 2009

সময় যে নেই

সময় যে নেই --
হিসেবের দিনগুলো
শেষ হচ্ছে দ্রুত গতিতে
ফিরে তাকালেই
সম্মুখে পথ হারায় নদীর বাঁকে ৷

অনেকগুলো দিন হারিয়ে গেছে
পথের অশ্বত্থ গাছ , সে
কত যুগের হিসেব রাখছে !

সে তো প্রতিশ্রুতিবদ্ধ নয় --
আজ ও কি তার বুকে ঝড় বয় ?
পাতারা কি আজও শণ,শণ, সুরে
বাতাসের সাথে গুঞ্জন করে ?
শেষ রাতের নির্জন কখনও
বলে দেয় যা --

সময় প্রলেপ দিলেও
মোছে না তা ৷
কুন্ডলির পাকে জড়িয়ে মরছে,
অবিনশ্বর আত্মার সমাধি 'পরে
এক মুঠো বন্য ফুল ---

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. অনেকদিন লেখেন না কি? এই লেখাটা ভাল লাগলো। কিন্তু অনেক দিন আগের লেখা যে! আর কই?

    ReplyDelete